সর্বশেষ

সারাদেশ

পাবনায় মহাষষ্ঠীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে পাবনা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রশাসনের কর্মকর্তারা মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন। এ সময় জেলা প্রশাসক ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

চলতি বছর পাবনা জেলার ৯টি উপজেলায় মোট ৩৬৪টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পাবনা সদরে ৫৩টি, বেড়া উপজেলায় ৬৩টি, চাটমোহরে ৫৪টি এবং সুজানগরে ৫৮টি মণ্ডপ রয়েছে। এছাড়া সাঁথিয়ায় ৪৫টি, ঈশ্বর্দীতে ৩৫টি, ভাঙুড়ায় ২১টি, ফরিদপুরে ১৮টি এবং আটঘরিয়ায় ১৭টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। পূজা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০