সর্বশেষ

সারাদেশ

দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির কড়া নিরাপত্তা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে ৫৩ বিজিবির আট প্লাটুন সদস্য মোতায়েন করা হচ্ছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবির এই বিশেষ টহল ও নজরদারি কার্যকর থাকবে।

ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার মোট ২০টি পূজামণ্ডপকে এই বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে। এর মধ্যে মনাকষা, গোদাগাড়ী, ওয়াহেদপুর ও হাকিমপুর সীমান্ত চৌকির (বিওপি) আওতাধীন ১০টি মণ্ডপে চার প্লাটুন সদস্য সরাসরি টহলে থাকবেন।

একই সাথে ব্যাটালিয়ন সদর দপ্তরের নিকটবর্তী আরো ১০টি মণ্ডপের জন্য দুই প্লাটুন সদস্য নির্দিষ্ট করা হয়েছে। বাকি দুই প্লাটুন সদস্যকে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সদর দফতরে রিজার্ভ বা সংরক্ষিত হিসেবে রাখা হয়েছে।

উৎসব চলাকালীন গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে সীমান্ত রক্ষী বাহিনীটি। গুজব ছড়ানো বা সাম্প্রদায়িক উসকানি রোধে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি ৫৩ বিজিবির অধিনায়ক তাদের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০