সর্বশেষ

জাতীয়

সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন ও রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের দরপত্র ও ক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

সিনিয়র সহকারী সচিব এ. বি. এম. আরিফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত সব ধরনের নতুন ও চলমান দরপত্র এবং ক্রয় প্রক্রিয়া স্থগিত থাকবে।

তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এ স্থগিতাদেশ কার্যকর হবে না বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০