রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে গল্পবলা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে গল্পবলা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার (হেলথ) কেএম আবুল ফাত্তাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার মো. আবুল হাসান এবং সহকারী শিক্ষক বিপ্লব কুমার সরকার।
আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। সুস্থ থাকতে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভা শেষে গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
১২০ বার পড়া হয়েছে