সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে জাসদের নতুন কমিটি, সভাপতি সাজু ও সম্পাদক ইমন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জ জেলা বাংলাদেশ জাসদের দ্বিবার্ষিক কাউন্সিলে নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মো. শাহজাহান আলী সাজু সভাপতি এবং ইমন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠিত সম্মেলনে জাসদ নেতারা সাধারণ মানুষের অধিকার ও দ্রব্যমূল্যের চালচিত্র নিয়ে মতামত ব্যক্ত করেন।

জেলা সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের লাগামহীন দাম কমানোর জোর দাবি জানান।

বক্তারা বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধ্যের মধ্যে আনার আহ্বান জানান। এছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি বজায় রাখতে অতিরিক্ত কর না চাপিয়ে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধের তাগিদ দেওয়া হয়। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের আগামী মেয়াদের দায়িত্বশীলদের নাম চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০