সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে ডিজিটাল আর্থিক সেবা ও নিরাপদ রেমিট্যান্স ব্যবহারের লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো দিনব্যাপী ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় এবং ইউএনসিডিএফ-এর ‘সফল’ কর্মসূচির আওতায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই মেলার আয়োজন করা হয়। উৎসবে প্রবাসী পরিবার, স্থানীয় উদ্যোক্তা ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

‘টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ও সেবা সংবলিত স্টল প্রদর্শন করা হয়। এসব স্টল থেকে আগত দর্শনার্থীদের সঞ্চয়, রেমিট্যান্স ব্যবস্থাপনা, নিরাপদ অভিবাসন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করার সুযোগ পান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী এবং ইউএনসিডিএফ-এর কান্ট্রি প্রজেক্ট ম্যানেজার সাদাত মাইনউদ্দিন। বক্তারা প্রবাসীদের কষ্টার্জিত অর্থ কেবল দৈনন্দিন খরচে সীমাবদ্ধ না রেখে টেকসই বিনিয়োগ ও সঞ্চয়ে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্থিক সাক্ষরতা বিষয়ক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া দর্শকদের সচেতনতা বৃদ্ধির জন্য ‘স্মার্ট সেভিংস চ্যালেঞ্জ’, প্রবাসীদের সম্মাননা প্রদান, পুতুল নাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয়। সমাপনী পর্বে অংশগ্রহণকারী অংশীজন ও প্রবাসীদের বিশেষ স্মারক প্রদান করা হয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০