সৌদির বিমানবন্দর ব্যবহারে মার্কিন কর্মীদের নতুন বিধিনিষেধ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৩:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটির বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে মার্কিন সরকারি কর্মীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। এখন থেকে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে তাঁদের বিশেষ অনুমতি নিতে হবে। পাশাপাশি ইয়েমেন সীমান্তের কাছাকাছি যাতায়াতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মার্কিন সরকারি কর্মীদের চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করার আগে তাঁদের বিশেষ অনুমতি নিতে হবে।
বুধবার (১৪ অক্টোবর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সম্ভাব্য হামলা, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে অন্যান্য বিঘ্নের বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দূতাবাস।
সতর্কবার্তায় বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে বলা হয়েছে।
এ ছাড়া মার্কিন সরকারি কর্মীদের ইয়েমেন সীমান্তের ৩২ কিলোমিটারের মধ্যে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের জিজান, আসির, নাজরান, কাতিফ, ইয়ানবু ও তাইফ এলাকায় ভ্রমণ করতে হলেও তাঁদের বিশেষ অনুমতি নিতে হবে।
সাম্প্রতিক হামলার পর এ ধরনের বিধিনিষেধের মাধ্যমে সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
সূত্র: আলজাজিরা
১৬৪ বার পড়া হয়েছে