সর্বশেষ

আন্তর্জাতিক

ভারতে বিক্ষোভ: ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ মুম্বাই পুলিশের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের একটি রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। এ জন্য তাঁকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের মুম্বাইয়ে একটি রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পুলিশ। পুলিশের পাঠানো নোটিশে তাঁকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয়েছে।

মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, ইমরান খান ভারতের স্থায়ী নাগরিক নন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তাঁর কাছে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নেন ইমরান খান। বলিউড অভিনেতা আমির খানের ভাগনে ইমরানের সঙ্গে ওই বিক্ষোভে উপস্থিত ছিলেন তাঁর সঙ্গী অভিনেত্রী লেখা ওয়াশিংটন ও মামাতো বোন জেন মেরি খান।

বিক্ষোভ চলাকালে পুলিশ তাঁদের তিনজনকে আটক করে। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।

মুম্বাই পুলিশের ভাষ্য অনুযায়ী, ভারতের নাগরিক না হয়েও রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ইমরান খানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০