সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮, আহত ১৯

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষিকা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। ধসে পড়া ছাদের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে হতাহতের এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার শহরের আফ্রিদি আবাদ এলাকার আল খায়ের স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে। এখন পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। ধসে পড়া ছাদের নিচে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা রয়েছে।

লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ আসিম সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে হাসপাতালটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক উজির বলেন, দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত ছিল।

এদিকে খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ উদ্ধারকাজ তদারকির জন্য পেশোয়ারের সিসিপিওকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অ্যাম্বুলেন্সের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে ‘গ্রিন করিডোর’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০