সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের হাতাহাতি, সাংবাদিকদের ওপর হামলা

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অনুষ্ঠান কভার করতে গিয়ে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের মুখে পড়েছেন সংবাদকর্মীরা। সেখানে পেশাগত দায়িত্ব পালনকালে দুই গ্রুপের হাতাহাতির ভিডিও চিত্র ধারণ করায় স্টার নিউজ ও প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই অপ্রীতিকর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।

বুধবার দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা এলাকায় প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের স্থান পরিদর্শন ও আবরার ফাহাদের কবর জিয়ারত করতে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী নিজ গাড়িতে ওঠার সময়ই উপস্থিত নেতাকর্মীদের মাঝে চরম বিশৃঙ্খলা তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির কাছেই ছাত্রদলের দুই পক্ষের মধ্যে অকথ্য ভাষায় বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। সেখানে উপস্থিত স্টার নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম তাঁর মুঠোফোনে ঘটনার চিত্র রেকর্ড করা মাত্রই জেলা ছাত্রদল কর্মী মুন্না তাঁর ওপর চড়াও হন এবং হুমকি দিয়ে ফোনটি কেড়ে নেন।

একই সময়ে পুরো নির্যাতনের দৃশ্য ভিডিওতে ধারণ করছিলেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কুমারখালী প্রতিনিধি মমিন ইসলাম। বিষয়টি বুঝতে পেরে হামলাকারীরা তাঁকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে কিল-ঘুষি মারে এবং মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়।

পরবর্তীকালে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোজাক্কির হোসেন রাব্বি এগিয়ে এসে অভিযুক্তদের কাছ থেকে ফোন দুটি উদ্ধার করে সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে কুষ্টিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০