সর্বশেষ

সারাদেশ

শৈলকুপায় শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে ‘স্বপ্নের চিঠির বক্স’ উদ্বোধন 

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষার্থীদের মনের কথা, স্বপ্ন, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশের সুযোগ তৈরি করতে ‘স্বপ্নের চিঠির বক্স’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ফুলহরি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্যোগের উদ্বোধন করা হয়।

ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষার্থীদের মনের কথা, জীবনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা জানার সুযোগ তৈরি করতে ‘স্বপ্নের চিঠির বক্স’ চালু করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা চিঠি লিখে নিজেদের স্বপ্ন, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে পারবে।

মঙ্গলবার সকালে উপজেলার ফুলহরি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বক্সটির উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ প্রসাদ সাহা এবং সার্ভিস অ্যান্ড ভিশন এডিফাই (সেভ)-এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দীকাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সার্ভিস অ্যান্ড ভিশন এডিফাইয়ের (সেভ) ‘এমপাওয়ারিং অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড সিভিল সোসাইটি মেম্বারস টু এন্ড চাইল্ড ম্যারেজ’ (গার্লপাওয়ার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

আয়োজকেরা জানান, ‘স্বপ্নের চিঠির বক্সে’ চিঠি লিখে শিক্ষার্থীরা তাদের মনের কথা, জীবনের লক্ষ্য, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা জানাতে পারবে। এর মাধ্যমে তাদের সৃজনশীল চিন্তার বিকাশ ঘটবে এবং সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি নিজেদের স্বপ্ন পূরণে শিক্ষার্থীরা উৎসাহিত হবে।

আয়োজকেরা আরও জানান, প্রতি মাসে বক্স থেকে চিঠি সংগ্রহ করা হবে। শিক্ষার্থীদের চিঠিতে উঠে আসা স্বপ্ন, প্রত্যাশা ও সমস্যাগুলো পর্যালোচনা করে সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

তাঁদের ভাষ্য, শিক্ষার্থীদের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে তাদের সম্ভাবনা বিকাশে কাজ করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।


১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০