সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে লালন শাহ মাজার প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর করারও অভিযোগ উঠেছে, যার ফলে মাজার এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী লালন শাহ মাজারে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে অবস্থানকালীন একদল দুর্বৃত্ত তাঁর ওপর চড়াও হয় এবং তাঁর ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। এ ঘটনার পরপরই পুরো মাজার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছিলেন। সেখানে তাঁর সাথে অনাকাঙ্ক্ষিত কিছু একটা ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ মাজারের ভেতর থেকে তাঁকে কঠোর প্রহরায় নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে এই হামলার সুনির্দিষ্ট কারণ, হামলাকারীদের পরিচয় কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ জানা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০