সর্বশেষ

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে ক্যাডেট মাদ্রাসার পরিচ্ছন্নতা অভিযান

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে মাদারীপুরে এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পরিচালনা করেছে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান। মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কার করেন এবং সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে এই জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এদিন শিক্ষক ও শিক্ষার্থীরা সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের ডিসির ব্রিজ এলাকা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে তারা ২ নং শকুনি সড়ক হয়ে মাদারীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের এডিস মশার বিস্তার রোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

মাদ্রাসার শিক্ষকমণ্ডলী জানান, শুধুমাত্র চিকিৎসা নিয়ে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়, বরং নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গুসহ নানা মশাবাহিত রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকা সম্ভব। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা এবং সমাজকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই তাদের এই ব্যতিক্রমী আয়োজন। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

উক্ত পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েত হোসেন, নির্বাহী পরিচালক সাইয়্যেদ মনিরুজ্জামান, প্রিন্সিপাল মাওলানা মহিউদ্দিন এবং ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়সাল মাহমুদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০