জামালপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
‘একসাথে, আরও শক্তিশালী—জলাতঙ্কমুক্ত বিশ্ব’ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে হাসপাতালের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মাহফুজুর রহমান সোহান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক স্বাগত সাহা, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমানসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা জলাতঙ্ক প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি জলাতঙ্কের বাহক কুকুরকে টিকার আওতায় আনা, রোগটি নিয়ে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
১১৫ বার পড়া হয়েছে