সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে নদী দিবসে ছাত্র-যুব সমাবেশ: ব্রহ্মপুত্রসহ সব নদী রক্ষার দাবি

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ময়মনসিংহে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নগরীর শাপলা স্কয়ারে আয়োজিত এই সমাবেশ থেকে ব্রহ্মপুত্রসহ দেশের সব নদ-নদী দখল ও দূষণমুক্ত করার জোরালো দাবি জানানো হয়। গ্রিন ভয়েস ময়মনসিংহ বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশকর্মী ও তরুণ সমাজ নদী রক্ষায় সামাজিক প্রতিরোধের আহ্বান জানান।

ব্রহ্মপুত্র নদ, সুতিয়া ও শিবুর নদীসহ ময়মনসিংহের ঐতিহ্যবাহী নদ-নদীগুলোকে অবৈধ দখল ও দূষণের হাত থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। বক্তারা জানান, নদীগুলো হারিয়ে গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা, বন্যা ও কৃষিকাজে মারাত্মক বিরূপ প্রভাব পড়বে।

সমাবেশে নদী রক্ষার আন্দোলনে নিয়মিত তদারকি, সঠিক পরিকল্পনা প্রণয়ন ও পরিবেশ আইনের কঠোর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বছরব্যাপী নদী রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান উপস্থিত পরিবেশকর্মীরা।

গ্রিন ভয়েস ময়মনসিংহ বিভাগের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক ফারুক আহমেদ, বাপার ভালুকা শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী ইউসুফ বক্তব্য রাখেন।

এছাড়া সমাবেশে স্থানীয় সাংবাদিক নিয়ামুল কবীর সজল ও মো. আসাদুজ্জামান সুমনসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী ও সুস্থ পরিবেশ বিনির্মাণে তরুণ সমাজকে নদী রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০