সর্বশেষ

সারাদেশ

নড়াইলে আধিপত্যের লড়াইয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধ হাসান শেখের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের নড়াগাতী থানায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন হাসান শেখ নামের এক ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ সোহেল রানা ও একই গ্রামের আবেদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই পূর্বশত্রুতার জের ধরে গত বুধবার সকাল ৯টার দিকে চরকান্দিপাড়া গ্রামে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষ চলাকালে নির্বিচারে গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন হাসান শেখসহ বেশ কয়েকজন। সংঘর্ষের ঘটনায় ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১১ জন আহত হন। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খুলনা মেডিকেলেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন হাসান শেখ। নিহত হাসান বর্তমান ইউপি সদস্য শেখ সোহেল রানার সমর্থক ছিলেন বলে জানা গেছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হবে। এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০