সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার রাঘদী ও বহুগ্রাম ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুটি মৃত্যুই পৃথক আত্মহত্যার ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের একজন হলেন উপজেলার বহুগ্রাম ইউনিয়নের ছোট তারাইল গ্রামের রাধা বরের স্ত্রী নমিতা বর (৬০)। অন্যজন হলেন রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া গ্রামের জহির মোল্লার ছেলে শীতল মোল্লা (৩৫)।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শীতল মোল্লা সন্ধ্যার দিকে নিজের শোবার ঘরের দরজা-জানালা বন্ধ করে জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে সিন্দিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

অন্যদিকে, একই সময়ে ছোট তারাইল গ্রামে নিজ বসতঘরে কীটনাশক পান করে নমিতা বর নামের ওই নারী আত্মহত্যা করেন। স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে পেটের তীব্র ব্যথাসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

থানা পুলিশ জানিয়েছে, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এই পৃথক আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০