কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রজন্ম দল নেতা রাজু মোল্লার জন্মদিন পালন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে স্থানীয় যুবনেতা রাজু মোল্লার শুভ জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাতীয়তাবাদী প্রজন্ম দলের জেলা কার্যালয়ে এক আনন্দঘন কেক কাটা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার কুষ্টিয়ার দৌলতপুরে শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত হয়ে বিশেষ এই দিনটি উদযাপন করেন রাজু মোল্লা। জন্মদিনের প্রথম প্রহর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা বার্তার বন্যায় ভাসিয়ে দেন তাঁর ফেসবুক ওয়াল। সকলেই তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
এই বিশেষ দিনটি উপলক্ষে জাতীয়তাবাদী প্রজন্ম দলের কুষ্টিয়া জেলা কার্যালয়ে এক জমকালো কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ শুভ।
হৃদয় আহমেদ শুভর নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন। পরবর্তীতে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা রাজু মোল্লার ভবিষ্যৎ সাফল্য ও রাজনৈতিক অগ্রযাত্রা কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় যুব ও ছাত্রসমাজের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
১০৮ বার পড়া হয়েছে