সর্বশেষ

ধর্ম

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকছে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সংশোধিত বাৎসরিক ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছুটি নির্ধারিত ছিল। তবে চাঁদ দেখার ওপর দিবসটির তারিখ নির্ভর করায় ছুটির তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এ বিষয়ে গত রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ফলে এসব প্রতিষ্ঠানে বুধবার কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে। কোনো বিশ্ববিদ্যালয় এ উপলক্ষে ছুটি ঘোষণা করলে সাধারণত আগে থেকেই নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানানো হয়।

ফাতেহা-ই-ইয়াজদাহম কী
‘ইয়াজদাহম’ ফারসি শব্দ। এর অর্থ এগারো। আর ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে ১১তম দিনের ফাতেহা বা ফাতেহা শরিফকে বোঝানো হয়। প্রতি হিজরি বছরের রবিউস সানি মাসের ১১ তারিখে দিবসটি পালন করা হয়।

বড়পীর হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হয়ে থাকে। প্রচলিত তথ্য অনুযায়ী, হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দিবসটি অনেকের কাছে ‘গেয়ারভি শরিফ’ নামেও পরিচিত।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০