সর্বশেষ

সারাদেশ

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার সকালে শহরের ১৫ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা এ কার্যক্রমে সরাসরি অংশ নেন। জেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় পৌরসভার সহায়তায় আয়োজিত এ অভিযানে সর্বস্তরের মানুষ অংশ নেয়।

সচেতনতামূলক এই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। মশার বংশবৃদ্ধি রুখতে প্রতিটি পরিবারকে তাদের নিজ নিজ আঙিনা, ছাদ ও আশপাশের স্থান পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে টব, পরিত্যক্ত পাত্র বা ড্রেনে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে কঠোর নজরদারি রাখতে অনুরোধ জানানো হয়।

অভিযান চলাকালে শহরের বিভিন্ন স্থান ঘুরে জমে থাকা পানি ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে ধ্বংস করা হয়। এছাড়া ড্রেন ও ঝোপঝাড়ে স্প্রে ও ফগার মেশিনের সাহায্যে মশক নিধন ওষুধ ছিটানো হয়। জেলা বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত থেকে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করেন।

১০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০