সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে আবাসিক চিকিৎসকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্য রোধে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত এই সভায় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিক আহম্মেদ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরএমও ডা. আশিক আহম্মেদ বলেন, সম্প্রতি কিছু তথাকথিত কনটেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতাল নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এর ফলে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই ধরনের অপতথ্য রুখে দিতে পেশাদার সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকরা যদি হাসপাতালের চিকিৎসাসেবার প্রকৃত চিত্র এবং বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরেন, তবে সাধারণ রোগীরা সঠিক সেবা পেতে উদ্বুদ্ধ হবেন। চিকিৎসকদের কাজের পরিবেশ ও রোগীদের আস্থা ধরে রাখতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। অপতথ্য ছড়িয়ে চিকিৎসক এবং রোগীদের মধ্যে দূরত্ব তৈরি করার অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য সাংবাদিকদের সচেষ্ট থাকার অনুরোধ জানান তিনি।

জয়পুরহাট প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে কথা বলেন। তারা হাসপাতালের সেবার মান বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শামীম কাদির, সাংবাদিক আবদুর আলিম, মাশরেকুল আলম এবং খ. ম. আবদুর রহমান রনিসহ অন্যান্য সংবাদকর্মীরা বক্তব্য প্রদান করেন। বক্তারা হাসপাতালের সার্বিক উন্নয়নে চিকিৎসকদের পাশাপাশি সাংবাদিকদেরও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০