সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে সংস্কৃতিকর্মীদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে সংস্কৃতিকর্মীদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় শিল্পী সমাজ। প্রকাশিত ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ সংস্কৃতিকর্মীরা।

জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান ঘিরে সম্প্রতি দৈনিক যুগান্তরে ‘মুন্সিগঞ্জে ফ্যাসিবাদের দোসরদের দেওয়া হচ্ছে শিল্পকলা সম্মাননা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের জেরে সম্মাননা অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।

এই ঘটনার প্রতিবাদে ‘শিল্পী সমাজ, মুন্সীগঞ্জ’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন স্তরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সংস্কৃতিকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় ৩৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়ার প্রাথমিক তালিকা করা হয়েছিল। কিন্তু কোনো তথ্য যাচাই ছাড়াই ঢালাওভাবে সংস্কৃতিকর্মীদের একটি অংশকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে তুলে ধরা হয়েছে।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যথাযথ প্রমাণ ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ অত্যন্ত দুঃখজনক এবং এর ফলে স্থানীয় সংস্কৃতিকর্মীদের সামাজিক মর্যাদা ও সম্মান চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ সময় সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে অবিলম্বে দৈনিক যুগান্তরের সংশ্লিষ্ট প্রতিনিধি আরিফুল ইসলামের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

উক্ত কর্মসূচিতে জেলার শীর্ষস্থানীয় নাট্যকার, নির্দেশক, আবৃত্তিশিল্পী এবং নৃত্যশিল্পীসহ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) স্থানীয় নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। তাঁরা ভবিষ্যতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০