সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। পরিদর্শনকালে তিনি কলেজ শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন এবং কলেজের শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন।

সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শামীম আহসান খানের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ কলেজটির সার্বিক শিক্ষা পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম), এবং জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত। এছাড়া সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নিশাত নাহার মতবিনিময় সভায় অংশ নেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে উপযুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। একই সাথে হরগঙ্গা কলেজে আধুনিক ও মানসম্মত বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আন্তরিক সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন তিনি।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০