সর্বশেষ

সারাদেশ

ওএমএস চাল ও আটা বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: মানিকগঞ্জের ডিসি

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে ডিলারদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। চাল ও আটা বিতরণে নির্ধারিত নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ওএমএস কমিটির সদস্য, ডিলার ও সুবিধাভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।

সভায় জেলা প্রশাসক বলেন, ওএমএস কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারি সহায়তা যেন প্রকৃত সুবিধাভোগীদের কাছে সঠিকভাবে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ও সতর্ক থাকতে হবে। খাদ্যশস্য বিতরণের প্রতিটি পর্যায়ে নিয়মনীতি মেনে চলার পাশাপাশি দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

মতবিনিময় সভায় অন্য বক্তারাও ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রকৃত সুবিধাভোগীদের খাদ্য সহায়তা নিশ্চিত করার ওপর জোর দেন। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক আশিক মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০