সর্বশেষ

সারাদেশ

২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার শুভ উদ্বোধন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

অয়ন জ্যোতি, লালমনিরহাট
অয়ন জ্যোতি, লালমনিরহাট

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
সব প্রক্রিয়া শেষ করে ২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার লালমনিরহাটের মহেন্দ্রনগর নিষ্কাশন খাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের পাঁচ জেলার প্রায় তিন কোটি মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

প্রতিমন্ত্রী জানান, তিস্তা ইস্যুতে ইতিমধ্যে প্রতিবেশী দেশের সঙ্গে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে এবং নদী বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি কাজ করছে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং অর্থমন্ত্রী দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন পাওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, মহাপরিকল্পনার পূর্ণাঙ্গ খসড়া তৈরিতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। সিইজিআইএস, নদী কমিশন ও বুয়েটের পাশাপাশি চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার বিশেষজ্ঞদের মতামত যুক্ত করে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি তৈরি করা হবে, যা চূড়ান্ত করতে আরও আট থেকে নয় মাস সময় লাগতে পারে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী লালমনিরহাটের মহেন্দ্রনগর নিষ্কাশন খালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলেও এতে জানানো হয়।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০