সর্বশেষ

সারাদেশ

কোটালীপাড়ায় সাবমারসিবল পাম্পের পানিতে জ্বলছে আগুন, গ্যাসের সন্ধানে বিশেষজ্ঞদের আকুতি

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্প দিয়ে পানি তোলার সময় অনবরত গ্যাস নির্গত হচ্ছে এবং সেখানে আগুন জ্বলছে। উপজেলার ভাসাই বাজারে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা, যা দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলতে পারে আশায় দ্রুত তা পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞদের হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বান্ধাবাড়ী ইউনিয়নের ওই বাজারে মাছ পরিবহনের গাড়িতে পানি সরবরাহের জন্য প্রায় এক বছর আগে ২৮০ ফুট গভীর একটি পাম্প স্থাপন করেন ব্যবসায়ী কামরুল শেখ। সম্প্রতি পাম্পটি দিয়ে পানি ওঠার পরিমাণ কমে গেলে তিনি পাইপের মুখে ম্যাচ জ্বালিয়ে পরীক্ষা করার চেষ্টা করেন। মুহূর্তেই পাইপের মুখ থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে।

এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে ভাসাই বাজারে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। কৌতূহলী স্থানীয় বাসিন্দারা মনে করছেন, মাটির নিচে সমৃদ্ধ গ্যাসের খনি থাকতে পারে। তারা অনতিবিলম্বে বাপেক্সের (BAPEX) অভিজ্ঞ প্রতিনিধি দলকে এলাকাটি পরিদর্শন করে বৈজ্ঞানিক পরীক্ষার আহ্বান জানিয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শিহাব শেখ বলেন, এটি সাধারণ কোনো ঘটনা নয়। যদি সত্যিই এখানে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়, তবে এটি দেশের জ্বালানি খাতের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন জানান, প্রাথমিক অনুসন্ধানে তথ্যের সত্যতা পাওয়া গেছে। প্রশাসনিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০