সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে অতিরিক্ত পিপি নিহত

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের হাওর অঞ্চলের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান নিহত হয়েছেন। পর্যটকবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের এই ঘটনায় আরও চার আইনজীবী গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই গাজীপুর থেকে হাওর এলাকায় ঘুরতে এসেছিলেন।

শুক্রবার বিকেলে অষ্টগ্রাম উপজেলার ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা আইনজীবী সমিতির নয়জন সদস্য সকালে কিশোরগঞ্জের হাওর এলাকায় ভ্রমণে আসেন। বিকেলে তারা মিঠামইন থেকে একটি অটোরিকশায় চড়ে অষ্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে ভাতশালা সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী পিকআপের সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত পিপি মিজানুর রহমান শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

দুর্ঘটনায় আহত অন্য আইনজীবীরা হলেন—গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট মহসীন রেজা সরকার এবং আরও এক আইনজীবী। এদের মধ্যে গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, সংঘর্ষে জড়িত পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০