সর্বশেষ

সারাদেশ

ছোট সোনামসজিদে হজরত শাহ নেয়ামতুল্লাহর (র.) ঐতিহাসিক ওরস

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনামসজিদ ও তোহাখানা এলাকায় আজ শুক্রবার থেকে শুরু হয়েছে হজরত শাহ নেয়ামতুল্লাহর (র.) ঐতিহাসিক ওরস। এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান ও ভক্তের সমাগম ঘটেছে সোনামসজিদ এলাকায়।

পবিত্র ওরস মোবারক উপলক্ষে তোহাখানা মাজার প্রাঙ্গণে দিনভর নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে খতমে কুরআন, জিকির-আজকার, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল। জুমার নামাজের পর দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, নামাজ শেষে ভক্ত ও দর্শনার্থীদের পরিদর্শনের জন্য হজরত শাহ নেয়ামতুল্লাহ (র.)-এর ব্যবহৃত পবিত্র পোশাক ও ঐতিহাসিক বিভিন্ন আসবাবপত্র উন্মুক্ত করা হবে। প্রতি বছরের মতো এবারও এই বিরল ঐতিহাসিক নিদর্শনগুলো দেখতে দূর-দূরান্ত থেকে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

মাজার এলাকায় গত বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসতে শুরু করেছেন। অনেকেই মাজার প্রাঙ্গণে রাত্রিযাপন করে ইবাদত-বন্দেগিতে মগ্ন রয়েছেন। ওরসকে কেন্দ্র করে সোনামসজিদ সংলগ্ন মহাসড়কের দুই পাশে হরেক রকমের দোকানপাট বসেছে। ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে স্থানীয় এলাকা জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০