সর্বশেষ

আইন-আদালত

মায়ের শেষকৃত্যে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তির অনুমতি পেয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ অনুমতি দেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা ম্যাজিস্ট্রেটের সই করা আদেশের একটি অনুলিপিও পাওয়া গেছে।

আদেশে বলা হয়েছে, কোতোয়ালি থানার মামলা নম্বর ৫২(১০)২৪-এর হাজতি আসামি চন্দন কুমার ধর, যিনি চিন্ময় কৃষ্ণ দাস নামে পরিচিত, তাঁর মা সন্ধ্যা রাণী ধর বৃহস্পতিবার মারা যান। তাঁর সৎকার বৃহস্পতিবার বিকেল ৩টায় হাটহাজারীর মেখল এলাকার শ্রীশ্রী পুণ্ডরীক ধামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার অনুমতি চেয়ে চিন্ময়ের পক্ষে তাঁর ভাই রঞ্জন কুমার ধর আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তির সময় থেকে পাঁচ ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন মঞ্জুর করা হয়।

আদেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৬ সালের সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রবর্তক শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা ও বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তির আদেশ হয়েছে। আদেশের কপি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর তাঁকে পাঁচ ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হবে।

তিনি জানান, সন্ধ্যা রাণী ধরের মরদেহ হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম মন্দিরে রাখা হয়েছে। সেখানে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

কারাগার সূত্র জানায়, প্যারোলে মুক্তির পর চিন্ময় কৃষ্ণ দাসকে সরাসরি পুণ্ডরীক ধামে নেওয়া হবে। মায়ের শেষকৃত্যে অংশ নেওয়া শেষে নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।

চিন্ময়ের পারিবারিক জীবনের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা পুণ্ডরীক ধামেই তিনি মায়ের শেষকৃত্যে অংশ নেবেন। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন