সর্বশেষ

সারাদেশ

বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, কারণ নিয়ে তদন্ত

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক নাদিয়া বেগম (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে আদালতে নেওয়ার পথে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার সময় পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রাম থেকে নাদিয়া বেগমকে আটক করে পুলিশ। তিনি এক সন্তানের জননী।

বুধবার সকালে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাদিয়ার কাছ থেকে তিনটি মুঠোফোন ও মাদক বিক্রির ১৯ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

তবে নাদিয়ার পরিবারের দাবি, তাঁকে আটকের সময় তাঁর কাছ থেকে কোনো মাদক উদ্ধার করা হয়নি।

পুলিশের ভাষ্য, নাদিয়াকে আটকের সময় তাঁর কাছে থাকা ইয়াবা তিনি গিলে ফেলেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, নাদিয়ার স্বামীর বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাঁর ছেলের বিরুদ্ধেও দুটি মাদক মামলা রয়েছে।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মাসুম বিল্লাহ বলেন, বাকেরগঞ্জে ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে নাদিয়া বেগমকে আটক করা হয়েছিল। আদালতে নেওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মাসুম বিল্লাহ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাদিয়ার সঙ্গে থাকা মাদক ইয়াবা সেবনের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন