সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ডেঙ্গুতে ৩ দিনে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গত তিন দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন ডেঙ্গু রোগী।

ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ সেপ্টেম্বর রাতে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতরকান্দা গ্রামের বাসিন্দা নুরুন নাহার (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। এর পরদিন সকালে মধুখালী উপজেলার খোদা বাশপুর গ্রামের ইমন শেখ (২০) নামের এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ইতোমধ্যে ২৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলা জুড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এ বিষয়ে বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতার বিকল্প নেই। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ করা এবং দিনের বেলাতেও মশারি ব্যবহারের পরামর্শ দেন তিনি।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজহারুল ইসলাম জানান, জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক প্রচারণা ও মশা নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন