সর্বশেষ

সারাদেশ

দীর্ঘ ২ বছর পর চালু মধুখালী হাসপাতালের ওটি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) দীর্ঘ দুই বছর পর আবারও সচল হয়েছে। ওটি চালুর প্রথম দিনেই এক দরিদ্র প্রসূতি মায়ের সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন করার মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। বর্তমানে সদ্যজাত শিশু ও মা দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার গোন্দারদিয়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে মোসাম্মৎ জান্নাতি (১৮) প্রসব বেদনা ও নানা শারীরিক জটিলতা নিয়ে এই চিকিৎসাকেন্দ্রে ভর্তি হন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল পরিস্থিতির কারণে চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

ডা. সৌরিয়া সুলতানার নেতৃত্বে সফলভাবে এই সিজারিয়ান অপারেশনটি সম্পন্ন হয়। এই জটিল অস্ত্রোপচারে তাকে সহযোগিতা করেন ডা. শাহবাজ খান এবং ওটি ইনচার্জের দায়িত্ব পালন করেন সিনিয়র স্টাফ নার্স ফারজানা আহম্মেদ চৈতি। সফল অস্ত্রোপচারের পর মা ও নবজাতককে বর্তমানে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার এই অর্জন সম্পর্কে বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর অপারেশন থিয়েটারটি সীমিত পরিসরে সচল হওয়া স্থানীয় সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তিতে বড় ধরনের স্বস্তি দেবে। তবে এখানে স্থায়ীভাবে একজন গাইনি ও একজন অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা গেলে নিয়মিতভাবে এই ওটি সার্ভিস সচল রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন