সর্বশেষ

জাতীয়

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯১৭

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯১৭ শিশু। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অপর একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৮৯১ শিশু। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯১।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৪৩ শিশু। সব মিলিয়ে এক দিনে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ৯১৭।

এ সময়ে ৭৬১ শিশুকে নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৭১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৪১।

এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন