সর্বশেষ

সারাদেশ

৩৮ ঘণ্টা পর নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল স্বাভাবিক

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে নাটোর-রাজশাহী রুটের বাস চলাচল। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বন্ধ থাকা এই বাস সেবা উভয় পক্ষের বৈঠকের পর শনিবার সকাল সাড়ে ১১টা থেকে পুনরায় শুরু হয়। এর ফলে গত দুই দিন ধরে চরম ভোগান্তিতে পড়া সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাজশাহী বাসস্ট্যান্ডে নাটোর বাস মালিক সমিতির ‘আরপি পরিবহন’ এবং রাজশাহীর মালিকানাধীন ‘রাব্বি পরিবহন’-এর মধ্যে রুট সংক্রান্ত বিরোধের সূত্রপাত হয়। এই বিরোধের জের ধরে শুক্রবার সকাল থেকে নাটোর ও রাজশাহীর মধ্যে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয় উভয় জেলার মালিক সমিতি।

হঠাৎ করে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। বিশেষ করে রাজশাহীগামী রোগী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা দীর্ঘ পথ হেঁটে বা বিকল্প পরিবহনে যাতায়াত করতে বাধ্য হন। এতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়।

অবশেষে আজ শনিবার সকালে নাটোর ও রাজশাহী বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জরুরি বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনার পর রুট সংক্রান্ত বিরোধের সমঝোতা হলে সকাল সাড়ে ১১টার দিকে পুনরায় বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে এই রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নাটোর বাস মালিক সমিতি নিশ্চিত করেছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন