সর্বশেষ

সারাদেশ

লালমাইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ার ইসলামিক স্টাডিজ বিভাগের চড়ুইভাতি

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আনন্দ-উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার লালমাইয়ের ল্যাকল্যান্ড পার্কে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই চড়ুইভাতিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। দলবদ্ধভাবে রান্না, খেলাধুলা, গল্প-আড্ডা, ফটোসেশন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। রান্না শেষে সবাই একসঙ্গে খাবার গ্রহণ করেন।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। একাডেমিক ব্যস্ততার বাইরে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোশাররফ হোসাইন বলেন, শিক্ষার্থীদের মানসিক প্রশান্তির পাশাপাশি পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে বিভাগ বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। ভবিষ্যতেও শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান তিনি।

দিনভর হাসি-আনন্দ, আড্ডা ও নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে চড়ুইভাতির আয়োজন শেষ হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছে দিনটি হয়ে ওঠে আনন্দ ও স্মৃতিতে ভরা একটি বিশেষ দিন।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন