সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জের আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ‘ট্যালেন্ট হান্ট’-এর সমাপনী

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘ট্যালেন্ট হান্ট-২০২৬’ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার দিনব্যাপী বৈচিত্র্যময় ইভেন্টের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা অন্বেষণের এই আয়োজনের পর্দা নামলো। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও গুণীজনদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি এবং ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খান, এএফডব্লিউসি, পিএসসি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লে কর্নেল (অব.) মুহম্মদ ফেরদৌস হাসান টিটু, পিবিজিএম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশাত ফারহানা ইসলাম।

আয়োজনটিতে শিক্ষার্থীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও অভিনয়সহ ২৪টিরও বেশি ভিন্নধর্মী ইভেন্টে অংশ নিয়ে নিজেদের অসামান্য মেধার স্বাক্ষর রাখে। কোমলমতি শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো জলসিঁড়ি ক্যাম্পাসকে মুখরিত করে তোলে।

অনুষ্ঠানের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে অধ্যক্ষ লে কর্নেল (অব.) মুহম্মদ ফেরদৌস হাসান টিটু বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মনের সুপ্ত প্রতিভা ফুটিয়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই ট্যালেন্ট হান্ট শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আত্মবিশ্বাস অর্জনে এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খান শিক্ষার মানোন্নয়ন ও প্রতিভা বিকাশে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই শিক্ষার গুণগত মান ধরে রাখা সম্ভব। সমাপনী পর্বের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং বিশিষ্ট গুণীজনদের দেওয়া হয় বিশেষ সংবর্ধনা।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন