সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ: অভিযুক্ত ইউপি সদস্যের স্ত্রী ও ছেলে

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদীতে দুই অসহায় বৃদ্ধের বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগীদের ভাতার টাকা গোপনে ওই মেম্বারের স্ত্রী ও ছেলের মোবাইল ব্যাংকিং নম্বরে চলে যাওয়ার তথ্য ফাঁস হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত জনপ্রতিনিধি ভুলবশত এমনটি হয়েছে দাবি করলেও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। তিনি একই সাথে চন্দনবাড়ি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন। ভুক্তভোগী দম্পতি হলেন চন্দনবাড়ি ইউনিয়নের তালুকদার বাড়ির বাসিন্দা মো. আজিজুল হক তালুকদার ও তাঁর স্ত্রী হোসনে আরা বেগম।

মনোহরদী উপজেলা সমাজসেবা কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতি তিন মাস অন্তর সুবিধাভোগীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ১ হাজার ৯৬১ টাকা করে বয়স্ক ভাতা পাঠানো হয়। তবে এই দম্পতির নামে বরাদ্দকৃত মোট ১৫ হাজার ৬৮৮ টাকা এক বছর ধরে ইউপি সদস্যের পরিবারের পকেটে গেছে। সমাজসেবা অধিদপ্তরের তালিকায় আজিজুল হকের মোবাইল নম্বরের জায়গায় ইউপি সদস্যের ছেলে অমিত হাসানের এবং হোসনে আরার নামের পাশে তাঁর স্ত্রী মনোয়ারা মায়ার মোবাইল নম্বর বসানো ছিল।

ভুক্তভোগী আজিজুল হক জানান, প্রায় দুই বছর আগে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার নাম করে তাঁদের জাতীয় পরিচয়পত্র নিয়েছিলেন ইউপি সদস্য হাবিবুর রহমান। পরবর্তীতে ভাতা মঞ্জুর হয়নি বলে তাঁদের এড়িয়ে যান তিনি। সম্প্রতি স্থানীয় এক নারী ইউপি সদস্যের মাধ্যমে পুনরায় যাচাই করতে গিয়ে পুরো জালিয়াতির ঘটনা প্রকাশ পায়। সরল বিশ্বাসে দেওয়া জাতীয় পরিচয়পত্রের এমন অপব্যবহারের কঠোর বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারটি।

অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, এলাকায় অনেক মানুষের কার্ড তৈরি করতে গিয়ে অসাবধানতাবশত তাঁর স্ত্রী ও ছেলের মোবাইল নম্বর তালিকায় বসে গেছে। কীভাবে এমনটি ঘটল তা তিনি বুঝতে পারছেন না দাবি করে ভুক্তভোগী পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। মনোহরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন জানিয়েছেন, বিষয়টি অবগত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন