সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির অত্যন্ত আকর্ষণীয় ও অদ্ভুত সামুদ্রিক মাছ ‘টাইটান ট্রিগারফিশ’। প্রায় ৮০০ গ্রাম ওজনের এই বিরল মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসার পর উৎসুক জনতার উপচে পড়া ভিড় তৈরি হয়। মাছটির অদ্ভুত শারীরিক গঠন এবং চামড়ার কাঠিন্য স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পটুয়াখালীর আলীপুরের ‘এফবি মায়ের দোয়া’ নামক একটি ইলিশ ধরা ট্রলারে গভীর সমুদ্র থেকে এই মাছটি জালে ওঠে। ট্রলারের মাঝি শহিদুল ইসলাম জানান, সাধারণ ইলিশ ও পোয়া মাছের সঙ্গে এই অদ্ভুত আকৃতির মাছটি উঠে আসে। মাছটির গায়ের চামড়া এতটাই শক্ত ও খসখসে যে উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে এটি ‘চামড়া মাছ’ বা ‘শুয়োর মাছ’ নামেও সমধিক পরিচিত। অভিনব এই মাছটি নষ্ট না করে তারা মহিপুরের মুন ট্রেডার্স মৎস্য আড়তে নিয়ে আসেন।

আড়তের ব্যবস্থাপক মো. মিরাজ জানান, এই অঞ্চলে পূর্বে কখনো এ জাতীয় মাছ দেখা যায়নি। মাছটির খাদ্যোপযোগিতা নিয়ে সংশয় থাকায় সেটিকে আপাতত বিক্রয় না করে বরফ দিয়ে আড়তেই সংরক্ষণ করা হচ্ছে। মাছটির বিশেষ শারীরিক গঠন দেখতে স্থানীয়রা সেখানে ভিড় জমাচ্ছেন।

বিজ্ঞানীদের মতে, উদ্ধার হওয়া ‘টাইটান ট্রিগারফিশ’ (Titan Triggerfish) মূলত প্রবাল প্রাচীর অঞ্চলে বাস করে। এর বৈজ্ঞানিক নাম ‘Balistoides viridescens’। মাছটির প্রধান বৈশিষ্ট্য হলো এর পিঠে থাকা একটি শক্ত কাঁটা, যা বিপদের মুহূর্তে লক হয়ে যায়। অত্যন্ত শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁতের সাহায্যে এরা সামুদ্রিক শক্ত খোলসধারী প্রাণীদের ভেঙে খেয়ে থাকে।

গবেষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের কিছু দেশে এটি সুস্বাদু খাবার হিসেবে গণ্য হলেও এতে মারাত্মক ‘সিগুয়াটেরা’ (Ciguatera) বিষক্রিয়ার ঝুঁকি রয়েছে। তাই এই মাছটি খাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. রাজিব সরকার মনে করেন, বঙ্গোপসাগরে এই মাছের উপস্থিতি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্যের সমৃদ্ধিকে তুলে ধরে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন