সর্বশেষ

সারাদেশ

অদম্য ইচ্ছাশক্তিতে স্বপ্নজয়: নড়াইলের রত্নার প্রতিকূলতা জয় করে ব্র্যাকে স্থায়ী সাফল্য

খাইরুল ইসলাম চৌধুরী, (কালিয়া), নড়াইল
খাইরুল ইসলাম চৌধুরী, (কালিয়া), নড়াইল

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৪:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিয়ের পরপরই স্বামীর চাকরি হারানো ও তীব্র আর্থিক সংকটের মুখে পড়েও হার মানেননি নড়াইলের কালিয়া উপজেলার উম্মে হাবিবা রত্না। সব বাধা অতিক্রম করে তিনি একদিকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, অন্যদিকে স্বল্প বেতনের প্রকল্পকর্মী থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্থায়ী কর্মী হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন। অদম্য ইচ্ছাশক্তি ও পরিবারের সহযোগিতায় গ্রামীণ নারীদের সামনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই নারী।

নড়াইল জেলার কালিয়া উপজেলার কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সন্তান উম্মে হাবিবা রত্না। ২০১৩ সালে উচ্চমাধ্যমিকে পড়ার সময় পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পরেই স্বামীর কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় চরম অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। নিত্যদিনের সংসার চালানোই যেখানে কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, সেখানে পড়াশোনা চালিয়ে যাওয়া ছিল এক বড় চ্যালেঞ্জ।

এমন পরিস্থিতির মুখে দাঁড়িয়েও দমে না গিয়ে স্বামীর উৎসাহ ও নিজের অধ্যবসায় কাজে লাগান রত্না। মুন্সি মানিক ডিগ্রি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি থেমে থাকেননি। কর্মজীবন ও সংসারের দায়িত্ব সামলেই গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে সফলতার সঙ্গে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি লাভ করেন।

পড়াশোনার পাশাপাশি পরিবারের স্বচ্ছলতা ফেরাতে তিনি একটি বেসরকারি সংস্থায় স্বল্প বেতনে প্রকল্পকর্মী হিসেবে কাজ শুরু করেন। কাজের দক্ষতা ও ধারাবাহিক পরিশ্রমে পদোন্নতি পেয়ে বর্তমানে তিনি ব্র্যাকে স্থায়ী পদে কর্মরত রয়েছেন। একই সঙ্গে দুই সন্তান ও পরিবার নিয়ে স্বাবলম্বরতার সঙ্গে সংসার পরিচালনা করছেন তিনি।

রত্না মনে করেন, বিবাহ কিংবা মাতৃত্ব কোনো নারীর স্বপ্নপূরণের পথে স্থায়ী বাধা হতে পারে না। আত্মবিশ্বাস, নিরলস প্রচেষ্টা এবং পরিবারের পারস্পরিক সহযোগিতা থাকলে যে কোনো প্রতিকূল পরিস্থিতি জয় করে স্বাবলম্বী হওয়া সম্ভব।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০