সর্বশেষ

সারাদেশ

গোবিপ্রবিতে দুই দিনব্যাপী জাতীয় গবেষণা সম্মেলন সম্পন্ন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী জাতীয় গবেষণা সম্মেলন ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’। দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অংশগ্রহণে আয়োজিত এই মিলনমেলায় টেকসই উন্নয়ন ও বৈশ্বিক নানা সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের উদ্যোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) এই প্রথমবারের মতো আয়োজিত হলো দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’। ‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে দেশের স্বনামধন্য গবেষকদের মিলনমেলা বসে। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই সামিটের সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। তিনি গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। আজকের এই তরুণ গবেষকদের কাজই আগামী দিনে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। তিনি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ও গবেষণার সুযোগ-সুবিধা আরও বাড়ানোর ঘোষণা দেন এবং শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা গবেষকদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

দুই দিনব্যাপী এ সম্মেলনে প্রকৌশল, জীবনবিজ্ঞান, কৃষি, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সমাজবিজ্ঞানসহ মোট সাতটি স্বতন্ত্র সেশনে দেশের ৪০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। সম্মেলনে জমাকৃত ১৩৬টি গবেষণা প্রবন্ধ থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার পর ৬৬টি গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ পায়। সেশনগুলো পরিচালনায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা গবেষকবৃন্দ।

সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আয়োজক কমিটির আহ্বায়ক ও ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিয়াজ আল হাসান জানান, বিভিন্ন বিষয়ের জ্ঞান ও দৃষ্টিভঙ্গিকে এক প্ল্যাটফর্মে এনে জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা এবং টেকসই প্রযুক্তির মতো সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর কার্যকর সমাধান খুঁজে বের করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন