সর্বশেষ

সারাদেশ

রংপুরে শিক্ষকসহ ৪ খুন মামলা ডিবিতে হস্তান্তর, নেপথ্যে ‘বড় শক্তির’ ইঙ্গিত

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১০:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুরের জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনাটি তদন্তের জন্য মহানগর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডের পেছনে কোনো প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন মামলার বাদী ও স্বজনরা। নিহতদের স্মরণে আজ বিশেষ প্রার্থনা ও শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়।

রংপুর মহানগরীর মাসুয়াপাড়া মহল্লায় সংঘটিত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলাটি কোতোয়ালি থানা থেকে ডিবি পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে। রংপুর মহানগর ডিবি পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী মামলার নথি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করা হবে।

এদিকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলেও ন্যায়বিচার পাওয়া নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতদের পরিবার। মামলার বাদী ও শিক্ষক গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী দাবি করেন, এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র ও বড় কোনো শক্তি রয়েছে। মাত্র দু’জন ব্যক্তির পক্ষে একই পরিবারের চারজনকে এভাবে খুন করা কোনোভাবেই সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। পুলিশ ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার পেছনের মূল হোতা ও গডফাদারদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

নিহত গণপতি চক্রবর্তীর ভাইঝি তৃষ্ণা তালুকদার কান্নাভেজা কণ্ঠে জানান, দুটি অপ্রাপ্তবয়স্ক বা সাধারণ ছেলের পক্ষে এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটানো অকল্পনীয়। প্রকৃত খুনিরা যেন আড়ালে ঢাকা না পড়ে, সেজন্য সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান তিনি। রংপুর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ধীমান চক্রবর্তীও এই হত্যাকাণ্ডের পেছনে একটি বড় অপরাধী চক্রের সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন।

আজ দুপুরে নিহতদের মাসুয়াপাড়ার বাসভবনে আত্মীয়-স্বজন ও স্থানীয় হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে শ্রাদ্ধানুষ্ঠান ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, রংপুর জিলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আরেকটি স্মরণ সভা ও প্রার্থনা অনুষ্ঠান আয়োজিত হয়। স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নিয়ে শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর সন্তান আয়াসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন