সর্বশেষ

সারাদেশ

থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্দ্বে বরিশালে বাস চলাচল বন্ধ

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে নথুল্লাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লাসহ সকল অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই বিরোধের জেরে হঠাৎ পরিবহন সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন চেষ্টা চালালেও এখনো কোনো সুরাহা মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় মহাসড়কের বাস কাউন্টারের সামনে থেকে থ্রি-হুইলারে যাত্রী ওঠানো নিয়ে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে থ্রি-হুইলারের চালক ও মালিকরা জড়ো হয়ে বাসের শ্রমিকদের ওপর চড়াও হন এবং প্রায় ২০টি যাত্রীবাহী বাস আটকে রাখেন।

এই ঘটনার খবর পেয়ে বরিশাল বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে মধ্যস্থতার চেষ্টা করলেও দুপুর ১২টা পর্যন্ত কোনো সমাধান হয়নি। এর প্রতিবাদে বেলা সাড়ে ১২টার পর থেকে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাস মালিক ও শ্রমিক অ্যাসোসিয়েশন।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নথুল্লাবাদ টার্মিনালে আসা শত শত যাত্রী চরম বিপাকে পড়েছেন। গন্তব্যে পৌঁছাতে না পেরে নারী ও শিশুসহ সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে বাধ্য হয়ে বিকল্প উপায়ে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন।

পরিবহন সংশ্লিষ্টদের দাবি, মহাসড়কে অবৈধভাবে থ্রি-হুইলার চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে মহাসড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে চলমান সংকট নিরসন এবং যাত্রীদের দুর্ভোগ লাঘবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি জানান, উভয় পক্ষের সাথে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন