সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে মামলা তুলে না নেয়ায় যুবনেতাকে কুপিয়ে হত্যা

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দরে মামলা তুলে না নেওয়ার জের ধরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সালেহনগর এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া এবং গ্যারেজ লুটের মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় তাঁকে নির্মমভাবে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন জাহিদ হাসান বুলবুল। সেই আন্দোলনে যোগ দেওয়ার জেরে স্থানীয় ‘সিফাত বাহিনী’ তাঁর মালিকানাধীন একটি রিকশার গ্যারেজে ব্যাপক লুটপাট চালায়। এই ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছিলেন বুলবুল।

মামলাটি দায়ের করার পর থেকেই আসামিরা সেটি তুলে নেওয়ার জন্য বুলবুলকে ক্রমাগত হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে সিফাত ও তার সহযোগীরা আবারও মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত সিফাতসহ সব খুনিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন