সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সম্পাদক আলম হোসেন

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইনকিলাব ও বাংলাভিশনের খলিল শিকদারকে সভাপতি এবং নিউজ টোয়েন্টিফোরের মো. আলম হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ক্লাব কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

রূপগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব বণ্টন করা হয়েছে। কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে এশিয়ান টিভির শহীদুল্লাহ গাজী ও আগামীর সময়ের এ হায় মিলন এবং সহ-সভাপতি হিসেবে স্টার নিউজের এসএম শাহাদাত ও জিটিভির আশিকুর রহমান হান্নান মনোনীত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয় টিভির শরীফ আহমেদ লিটন, সমকালের জিয়াউর রাশেদ ও সময়ের আলোর রাশেদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে বাংলা টিভির সোহেল কিরণ মনোনীত হয়েছেন। গ্রীন টিভি ও প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম অর্থ বিষয়ক সম্পাদক এবং এনটিভির শাকিল আহমেদ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদের মধ্যে জাহাঙ্গীর মাহমুদ তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মাজেদুল হক মোল্লা সোহাগ আইন ও সমাজ কল্যাণ সম্পাদক, শহিদুল করিম বিপ্লব দপ্তর সম্পাদক, রুবেল শিকদার প্রচার সম্পাদক এবং পুনম ফেরদৌস মহিলা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে অভিজ্ঞ ৮ জন সংবাদকর্মীকে রাখা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো. খলিল সিকদার বলেন, আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করব। রূপগঞ্জ প্রেসক্লাবের আধুনিকায়ন ও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার মাধ্যমে একে একটি অনন্য জাতীয় মানের প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে।

সাধারণ সম্পাদক মো. আলম হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, সকল সদস্যকে সাথে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্লাবের কার্যক্রমকে আরও বেগবান করা হবে। রূপগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে নির্ভীক সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন