সর্বশেষ

সারাদেশ

কলকাতায় অগ্নিকাণ্ড: সাতক্ষীরার দুই পরিবারের মরদেহ ফেরানোর দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে দুইজনই সাতক্ষীরার কালিগঞ্জের বাসিন্দা। এ ঘটনায় তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা স্বজনরা এখন দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

নিহত আলিমুজ্জামান সাজু কালিগঞ্জ উপজেলার বহেরা গ্রামের ইউনুস সরদারের ছেলে। তিনি পেশায় একজন সফল মৎস্য ঘের ব্যবসায়ী ছিলেন। অপরদিকে, নিহত রেবতী সরকার উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা ভবেশ সরকারের স্ত্রী। তাঁরা দুজনেই চিকিৎসার উদ্দেশ্যে পৃথকভাবে ভারতে গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন।

পারিবারিক সূত্র জানায়, কোমরের তীব্র ব্যথার চিকিৎসার জন্য সপ্তাহখানেক আগে ভারতে যান আলিমুজ্জামান সাজু। সমস্ত পরীক্ষা-পরীক্ষা শেষে গত বুধবার তাঁর নিজ বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু বুধবার রাত ১০টার দিকে হঠাৎ বাড়িতে তাঁর মৃত্যুর সংবাদ পৌঁছায়। এরপর থেকেই তাঁর গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি ও প্রতিবেশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, গুরুতর অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ নিতে ভারতে গিয়েছিলেন রেবতী সরকার। হোটেলে অগ্নিকাণ্ডের সময় তিনিও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান। এই হৃদয়বিদারক ঘটনায় শোকস্তব্ধ দুই পরিবারের স্বজনরা এখন শেষবারের মতো প্রিয় মানুষের মুখ দেখতে ব্যাকুল হয়ে আছেন। তাঁরা দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার দুই বাসিন্দার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের কূটনৈতিক ও আইনি সহায়তা প্রদান করা হচ্ছে যাতে দ্রুততম সময়ে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা যায়।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন