সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে জমকালো আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জয়পুরহাটে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ। উৎসবের শেষ দিনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকালে জেলা শিশু একাডেমিতে শিশু-কিশোরদের জন্য একটি আকর্ষণীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে মূল আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন দুদু এবং এসো-এর নির্বাহী পরিচালক মতিনুর রহমান মতিন। বক্তারা মৎস্য চাষের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও আমিষের ঘাটতি পূরণের ওপর জোর দেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিশুদের মাঝে অতিথিবৃন্দ আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় মৎস্য চাষি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন