সর্বশেষ

সারাদেশ

নাটোরের সৌন্দর্য বর্ধনে ৫০০ কোটি টাকায় নারদ নদ পুনঃখনন ও ওয়াকওয়ে নির্মাণ

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের সৌন্দর্য বর্ধন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে নারদ নদের ৪৩ কিলোমিটার পুনঃখনন এবং ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার নাটোর শহরের কান্দিভিটা ও তেবাড়িয়া এলাকায় নদের ভরাট হয়ে যাওয়া অংশ পরিদর্শন শেষে এই পরিকল্পনার কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রস্তাবিত পদ্মা ব্যারেজ নির্মিত হলে নাটোর অঞ্চলের সার্বিক নদ-নদীর পানি প্রবাহ বহুগুণ বৃদ্ধি পাবে। নদীগুলো পুনরায় সচল হলে স্থানীয় বাসিন্দারা কৃষি জমিতে সেচ কাজসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে এই পানি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন।

তিনি বিগত সরকারের সময় অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের সমালোচনা করে বলেন, আগে নদীগুলোকে স্রেফ ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক কাজ চলছে, যাতে নদী থেকে বালু তুললেও কোথাও নদীভাঙনের কোনো ঝুঁকি সৃষ্টি না হয়।

উক্ত পরিদর্শন কর্মসূচিতে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০