সর্বশেষ

জাতীয়

বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে আট সদস্যের কমিটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করে আগামী দুই মাসের মধ্যে তা জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।

গত ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।

কমিটির অন্য সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক। মন্ত্রিপরিষদ সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। এ ছাড়া কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০