সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে রামকৃষ্ণ মিশন পরিদর্শনে আনসার পরিচালক, কড়া নিরাপত্তার আশ্বাস

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোল্ল্যা আবু সাইদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি জানান, ময়মনসিংহ বিভাগের প্রতিটি মণ্ডপে কড়া নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে আনসার সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের রামকৃষ্ণ মিশনের সার্বজনীন দুর্গাপূজার আয়োজন ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত দর্শনার্থী ও কর্তৃপক্ষের সাথে কথা বলেন আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার সোহেলুর রহমান, সহকারী জেলা কমান্ড্যান্ট স্বরূপ আচার্য্য, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মজিবুর রহমান এবং আশ্রম ও মিশনের ম্যানেজার স্বামী কল্যাণদানন্দ মহারাজ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিচালক মোল্ল্যা আবু সাইদ পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ময়মনসিংহ বিভাগের মোট ১ হাজার ৭৫৯টি পূজা মণ্ডপে ১১ হাজার ৪৫২ জন আনসার ও ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

এছাড়া ময়মনসিংহ জেলার ৮১৭টি পূজা মণ্ডপের মধ্যে যেসব মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলোতে আটজন করে আনসার সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার বাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যেমন পুলিশ ও র‍্যাবের সাথে নিবিড় সমন্বয় করে দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০