সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। শনিবার সকালে রায়গঞ্জ থানার দাথিয়া দিগর এলাকার হানিফ ফুড ভিলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ এর স্কোয়াড কমান্ডারদের নেতৃত্বাধীন একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত নারী মাদক কারবারির নাম মোছাঃ বেগম (৬৮)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী বলে নিশ্চিত করেছে পুলিশ।

র‍্যাব সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে রায়গঞ্জ থানার দাথিয়া দিগর গ্রামে চেকপোস্ট বসানো হয়। পরে সেখানে হানিফ ফুড ভিলেজের সামনে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে ওই নারীর হেফাজত থেকে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ জানান, গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় মাদক সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত বুপ্রেনরফিন ইনজেকশনগুলো মূলত নেশা হিসেবে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

এই ঘটনায় আসামির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন